মৌলভীবাজারের শ্রীমঙ্গলে কামাল মিয়া (৪৩) নামে এক রিকশা চালকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
সোমবার (২৬ সেপ্টেম্বর) বিকাল ৩টার দিকে পৌর শহরের শাহীবাগ এলাকায় থেকে ঝুলন্ত অবস্থা থেকে মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয়রা বলেন, এদিন বিকেলে কলোনীতে বসতঘরে রিকশা চালকের মরদেহ ঝুলতে দেখে লোকজন থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঝুলন্ত অবস্থা থেকে মরদেহ উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
স্থানীয়দের বরাত দিয়ে শ্রীমঙ্গল থানার উপ পরিদর্শক(এসআই)আলাউদ্দিন বলেন, পারিবারিক কলহের জের ধরে ওই রিকশা চালক আত্মহত্যা করতে পারেন বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় থানায় অপমৃত্যর মামলা দায়ের করা হয়েছে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



