মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌর এলাকার একটি ডোবা থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
সোমবার (২৬ সেপ্টেম্বর) বিকাল পৌনে ৪ টার দিকে পৌর শহরের ভৈরবগঞ্জ বাজারের দিলীপ কমপ্লেক্স এলাকায় ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কের একটি কালভার্টের নীচের ডোবা থেকে নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, নবজাতকের বয়স ২/৩ দিন হবে। শিশুটির শরীর ফুলে পানিতে ভেসে উঠে।
স্থানীয় ইউপি সদস্য লোকমান মিয়া পুলিশকে খবর দিলে নবজাতক শিশুটিকে উদ্ধার করে মর্গে প্রেরণ করে।
শ্রীমঙ্গল থানার উপপরিদর্শক(এসআই) ইউসুফ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নবজাতকের পরিচয় খুঁজে বের করার চেষ্টা করছেন।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



