মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে সুমাইয়া আক্তার নামে ৮ বছরের নৃশংসভাবে হত্যা করা হয়েছে। রোববার (২৫ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে উপজেলার হোসনাবাদ চা বাগানের ১নং সেকশন থেকে শিশুটির গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে।
নিহত শিশুটি ওই বাগানের কামাল মিয়ার কন্যা ও হাপরাছড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী। শিশুটির মা ওমান প্রবাসী বলে জানা গেছে।
পুলিশ জানায়, বোরবার সকাল ১১ টার দিকে শিশুটি বাড়ির পাশে স্থানীয় একটি বাগানে রাবার বীজ সংগ্রহের জন্য যায়। সন্ধ্যা গড়িয়ে গেলে বাড়ি না ফেরায় রাতে স্থানীয়রা খোঁজ করলে সেখানকার একটি মাটির গর্তের মধ্যে তাকে দেখতে পায়।
দুর্বৃত্তরা শিশুটিকে গলা কেটে হত্যা করে ওই গর্তে ফেলে আগাছা দিয়ে ঢেকে রাখে। খবর পেয়ে পুলিশ রাত ১০টার দিকে শিশুটির মরদেহ উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
শ্রীমঙ্গল থানার ওসি (তদন্ত) হুমায়ুন কবির এ তথ্য নিশ্চিত করে বলেন, শশুটি হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



