পঞ্চগড়ে করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৯ জনে। সোমবার দুপুর পর্যন্ত পঞ্চগড় ও দিনাজপুর জেলার করতোয়া এবং আত্রাই নদীর বিভিন্ন স্থান থেকে এসব মরদেহ উদ্ধার করা হয়। এখনো প্রায় অর্ধশত ব্যক্তি নিখোঁজ রয়েছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন বোদা উপজেলার মাড়েয়া ইউনিয়ন পরিষদে স্থাপিত জরুরি তথ্য ও সহায়তা কেন্দ্রের দায়িত্বরত কর্মকর্তারা।
তারা বলেন, সোমবার দুপুর ২টা পর্যন্ত ২১ নারী, ১১ শিশু এবং সাত পুরুষসহ ৩৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে সাতজনের মরদেহ ভেসে গিয়েছিল দিনাজপুরের আত্রাই নদীতে। সেখান থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়েছে।
এদিকে ঘটনার দিন রোববার ২৫ এবং সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত ১৪ মরদেহ উদ্ধার করা হয়। এ নিয়ে দুই দিনে ৩৯ মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন প্রায় অর্ধশত। ঘটনাস্থলের আশপাশে দ্বিতীয় দিনের মতো উদ্ধার অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিসের ডুবরি দলের তিনটি ইউনিট। উদ্ধার কাজে অংশ নিয়েছেন স্থানীয়রাও।
নতুনসিলেট২৪ডটকম / এএ
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



