সিলেট জেলা পরিষদ নির্বাচনে সাধারণ সদস্য পদে ৫২ জন ও সংরক্ষিত সদস্য পদে ১৭ নারীর সবাইকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
আজ সোমবার (২৬ সেপ্টেম্বর ) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রিটানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. মজিবর রহমান এ প্রতীক বরাদ্দ দেন। প্রতীক পেয়েই আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু করেছেন প্রার্থীরা।
অপরদিকে সিলেট জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী অ্যাডভোকেট নাসির উদ্দিন খান।
সদস্যপদে ৭ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
প্রত্যাহারকারী সাত প্রার্থীরা হলেন- ২ নম্বর ওয়ার্ডে জাকিরুল ইসলাম লায়েক, ৭ নম্বর ওয়ার্ডে আবু সুফিয়ান, ৯ নম্বর ওয়ার্ডে আব্দুর রশিদ, ১০ নম্বর ওয়ার্ডে সুভাষ চন্দ্র পাল, ১২ নম্বর ওয়ার্ডে ডা. মো. আব্দুর রকিব ও শাহীন আহমদ এবং ১৩ নম্বর ওয়ার্ডে মো. তাজ উদ্দিন।
সিলেট জেলা পরিষদ নির্বাচনে সহকারী রিটানিং কর্মকর্তা মো. সাইদুর রহমান বলেন, প্রত্যাহার শেষে চেয়ারম্যান পদে একজন, সংরক্ষিত সদস্য পদে ১৭ জন এবং সাধারণ সদস্য পদে ৪৭ জন প্রার্থী ছিলেন।
এর আগে ১৮ সেপ্টেম্বর রিটানিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের কার্যালয়ে সিলেট জেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের বাছাই প্রক্রিয়ায় তিন জনের মনোনয়ন বাতিল করা হয়। সিলেটের জেলা প্রশাসক ও চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত একমাত্র প্রার্থী অ্যাডভোকেট মো. নাসির উদ্দিন খান, সাধারণ সদস্য পদে ৫২ জন ও সংরক্ষিত সদস্য পদে ১৭ নারীর সবাইকে বৈধ ঘোষণা করেন।
আগামী ১৭ অক্টোবর সিলেটসহ দেশের ৬১টি জেলা পরিষদের ভোট অনুষ্ঠিত হবে।
নতুনসিলেট২৪ডটকম / এএ
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



