সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী চিকিৎসার জন্য ব্যংকক যাচ্ছেন। সুস্থতার জন্য তিনি সিলেট মহানগরবাসিসহ দেশবাসির কাছে দোয়া চেয়েছেন।
আজ সোমবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৯টা ২০মিনিটে সিলেট ওসমানী আর্ন্তজাতিক বিমানবন্দর থেকে ইউএস বাংলার একটি ফ্লাইটে রওয়ানা দিয়ে তিনি ঢাকা পৌছান। বেলা ১টা ১৫ মিনিটে ঢাকা হযরত শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশের একটি ফ্লাইটে থাইল্যান্ডের ব্যংককের উদ্দ্যেশে রওয়ানা দিবেন সিসিক মেয়র। এ সফরে মেয়র পত্নী সামা হক চৌধুরী সাথে রয়েছেন।
কয়েক সপ্তাহ থেকে সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী অসুস্থ রয়েছে। এর মধ্যে তিনি সিলেট ও ঢাকায় চিকিৎসা নিয়েছেন। উন্নত চিকিৎসার জন্য তিনি থাইলেন্ডের ব্যাংকক যাচ্ছেন। যাত্রাকালে তিনি সিলেট মহানগরসহ দেশবাসির কাছে দোয়া প্রার্থণা করেছেন। আগামী ২ অক্টোবর তাঁর দেশে ফেরার কথা রয়েছে।
নতুনসিলেট২৪ডটকম / এএ
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



