শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) বগুড়া জেলা থেকে আগত শিক্ষার্থীদের সংগঠন করতোয়া অ্যাসোসিয়েশনের ১৬ তম কমিটি ঘোষণা করা হয়েছে।
এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টি টেকনোলজি বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী মুঞ্জুরী তামান্না এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হন সমুদ্রবিজ্ঞান বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী সত্য রঞ্জন।
গত শুক্রবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটরিয়ামে বিগত কমিটির সভাপতি ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের মাস্টার্স ২য় সেমিস্টারের শিক্ষার্থী আসিফ বিন আলম সিয়াম এবং সাধারণ সম্পাদক একই বর্ষের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী এম নোমান আল নাহিয়ান এই কমিটি ঘোষণা করেন। এসময় বিশ্ববিদ্যালয়ের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পলিমার সায়েন্স বিভাগের অধ্যাপক ড. আখতারুল ইসলাম, সভাপতি, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক ফেডারেশন এবং ব্যবসায় প্রশাসন বিভাগের ডিন অধ্যাপক ড. খায়রুল ইসলাম উপস্থিত ছিলেন।
৭১ সদস্য বিশিষ্ট কমিটিতে অন্য সদস্যরা হলেন সিনিয়র সহসভাপতি পদে মনোনীত হন বাংলা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী তানভিরুজ্জামান, সহসভাপতি পদে মনোনীত হন একই বর্ষের সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর শিক্ষার্থী সাদাত আলম তালুকদার,বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি এর শিক্ষার্থী শাহ শোয়াইবুল হক ,বিজনেস স্টাডিজ এর শিক্ষার্থী জয়ন্ত কুমার দাস, সমাজ বিজ্ঞান বিভাগের এর শিক্ষর্থী মাহিন এস রাতুল। এদিকে যুগ্ম সাধারণ সম্পাদক পদে মনোনীত হন একই বর্ষের এহসানুল করিম স্মরণ, তৌফিক হাসান, ইসমাইল মিথুন, সাদমান ফাইয়াজ রুসাদ, নব গঠিত কমিটির সাংগঠনিক সম্পাদক পদে মনোনীত হন রেদওয়ান হোসেন, কোষাধ্যক্ষ পদে মুহম্মদ সাকিব মুবাল্লিগ, কমিটির দপ্তর সম্পাদক পদে ওবায়দুল রহমান, ঈশিতা আক্তার অর্থী, ইসমাইল হোসেন, প্রচার সম্পাদক পদে মিদুল হাসান মুন, মোহাম্মদ মোহাইমিনুল ইসলাম রাসেল, মাহবুবুর রহমান ,কমিটির তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক পদে মোহাম্মদ সুমন মিয়া, মাহিন আবিদ এবং সহসাধারণ সম্পাদক পদে ফুয়াদ আল হাসান, মুহাম্মদ রাশিক তাহমীদ, হাসান গুলজার রহমান, নুর আলম রাজীব, মাহিম সাফায়েত করিম, ইশরাত তৃশা, মোহাম্মদ সাদিক আশরাফ, আশরাফুল হুদা, ফাহিম ইফতেখার ইফতু, মোহাম্মদ হাসিবুল হাসান হৃদয়, শাকিল আহমেদ, নূর মোহাম্মদ আবদুর রব ও সাংস্কৃতিক সম্পাদক পদে মেহেদী হাসান শান্ত, তাছলিমা আক্তার তমা, প্রচার সম্পাদক পদে তারান্নুম জাকিয়া , ক্রিয়া সম্পাদক পদে সোয়েব, সহ-সাংগঠনিক সম্পাদক পদে আল শামস্, জাকির হোসেন, এসএম জাহিদ হাসান , সহ-কোষাধ্যক্ষ পদে তানিশা আক্তার, এবং সহ-তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক জুবায়ের মাহমুদ জিশান, মুহাম্মদ সায়েদ আল নাইম এবং সহ-ক্রীয়া সম্পাদক সাদ গালিব, নাফিউল হাসান শোভন এবং জিহাদ প্রমুখ।
উল্লেখ্য, বগুড়া থেকে আগত শিক্ষার্থীদের নিয়ে গঠিত সংগঠন ‘করতোয়া অ্যাসোসিয়েশন’ শিক্ষার্থীদের নিয়ে কাজ করেন। পাশাপাশি এবছর স্মরণ কালের ভয়াবহ বন্যায় সিলেট সহ বগুড়া, কুড়িগ্রামে ত্রাণ বিতরণ করেছে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



