সিলেটের সেল্ফিব্রিজ খ্যাত কাজিরবাজার সেতুতে মোটরসাইকেলের ধাক্কায় নির্মল সরকার (৩০) নামে এক বাইসাইকেল আরোহি নিহত হয়েছেন।
শুক্রবার দিবাগত রাত (২৪ সেপ্টেম্বর) সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। তাৎক্ষনিক তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ওই যু্বককে মৃত ঘোষণা করেন।
নিহত নির্মল সরকার (৩০) হবিগঞ্জ জেলার মাধবপুর থানার দূর্গাপুর গ্রমের সুকলাল সরকারের ছেলে। তিনি নগরের আম্বরখানা এলাকার একটি ফার্মেসিতে ফার্মাসিস্ট হিসেবে কর্মরত ছিলেন।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে পুলিশ জানায়, রাত সাড়ে ১২টার দিকে কাজিবাজার সেতুর হয়ে দক্ষিণ সুরমা যাওয়ার পথে মোটরসাইকেল আরোহী হেদায়েত উল্লাহ আমিন (২৯) এবং বাইসাইকেল আরোহী নির্মল সরকারের (৩০) মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে দুইজনেই গুরুতর আহত হন।
পরে পথচারীরা তাদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বাইসাইকেল আরোহী নির্মল সরকারকে মৃত ঘোষণা করেন।
অপরদিকে, মোটরসাইকেল আরোহী হেদায়েত উল্লাহ আমিন (২৯) মুমূর্ষু অবস্থায় ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



