সিলেটের বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশারফ হোসেন বলেছেন, ইসলাম শান্তির ধর্ম। সর্বক্ষেত্রে শান্তির বিধান নিশ্চিত করে প্রেম-প্রীতি, সৌহার্দ আর শান্তি ও সম্প্রীতির এক পরিমন্ডল বিশ্বজুড়ে প্রতিষ্ঠা করাই ইসলামের মূল লক্ষ্য।
সকালে (শনিবার) সিলেট নগরীর জেলা পরিষদের হলরুমে জেলা প্রশাসন আয়োজিত ‘সামাজিক সম্প্রীতি সমাবেশে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সিলেট জেলা প্রশাসক মো. মজিবর রহমানের সভাপতিত্বে ও জেলা কালচারাল অফিসার অসিত বরণ দাস গুপ্তের পরিচালনায় সমাবেশে বিভাগীয় কমিশনার বলেন, মহানবী মক্কা থেকে মদিনায় হিজরতের পর সেখানে মুসলমানসহ, ইহুদি এবং আওস ও খাযরাজ মিলে ১২টি গোত্রের লোক শান্তিপূর্ণ সহাবস্থান করেছেন। মহানবী ধর্ম-বর্ণ, জাতি-গোষ্ঠী নির্বিশেষে সৌহার্দ্য সম্প্রীতি, সাম্য-মৈত্রীর সুদৃঢ় বন্ধন রচনা করেছিলেন। সুতরাং সমাজে শান্তি প্রতিষ্ঠায় ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি প্রয়োজন।
সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট রেঞ্জের ডিআইজি মো. মফিজ উদ্দিন আহম্মেদ, এসএমপির উপ পুলিশ কমিশনার সুহেল রেজা, পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল মামুন, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



