মৌলভীবাজারের রাজনগরে জমিসংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে মধ্যস্থতা করতে গিয়ে খুন হয়েছেন। শুক্রবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার ফতেপুর ইউনিয়নের তুলাপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ওই গ্রামের নুর মিয়ার ছেলে হেলাল মিয়া (৪০) ও কাজল মিয়া (২২)। সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের ৬ জন আহত হয়েছেন। আহতরা হলেন-জুবায়ের মিয়া (২৫), পংকি মিয়া (৬০), ইউপি সদস্য মো. লুৎফুর রহমান (৪৫), ঝুনুর ও চেমাই দাস।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, একই গ্রামের রাজু দাশ ও ধীরু দাশের মধ্যে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। শুক্রবার রাজু দাশের লোকজন জমিতে গাছ রোপন করে দখলে নিলে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয় একপর্যায়ে ধীরু দাশ ও রাজু দাশের লোকজন মধ্যে সংঘর্ষে জড়ান।
ঘটনার খবর পেয়ে ইউপি সদস্য মো. লুৎফুর রহমানসহ কয়েকজন ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। এসময় রাজু দাশের লোকজন মধ্যস্থতাকারীদের উপর হামলা চালায়। এসময় ইউপি সদস্যসহ উভয় পক্ষের ৭ জন আহত হন। আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হলে সন্ধ্যা ৭ টার দিকে হেলাল মিয়া ও কাজল মিয়াকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ইউপি সদস্য লুৎফুর মিয়া বলেন, ‘ধীরু দাশ ও রাজু দাশের মধ্যে জমি নিয়ে দীর্ঘদিন ধরেই বিরোধ চলছিল। বিরোধ মীমাংসার জন্য আমি সালিস করি। আজ রাজু দাশের লোকজন জোরপূর্বক জমি দখল করতে আসলে সালিস হিসেবে আমি পরিস্থিতি শান্ত করতে ঘটনাস্থলে যাই। তখন রাজু দাশের লোকজন উত্তেজিত হলে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে সালিস পক্ষের দুজন নিহতসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন।’
মৌলভীবাজারের রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষন রায় এ তথ্য নিশ্চিত করে বলেন, খুনের ঘটনা্য় জড়িত সন্দেহে তিন জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



