সিলেটে ২৩৬ বোতলের ফেনসিডিলের চালানসহ মাদক ব্যবসায়ী যুবককে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) রাতে উপজেলার চারখাই এলাকায় চেকপোস্ট একটি মোটরসাইকেলে নিয়ে আসা এই মাদকের চালান জব্দ করে পুলিশ। এসময় আকমল হোসেন(৩২) নামে মোটরসাইকেল আরোহি মাদক চোরাকারবারিকে আটক করা হয়।
আটককৃত আকমল হোসেন সিলেটের বিয়ানীবাজার উপজেলার দেউলগ্রাম(লম্বাবাড়ী) গ্রামের ফখর উদ্দিন ওরফে ফারুকের ছেলে।
শুক্রবার (২৩ সেপ্টেম্বর) বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)হিল্লোল রায় এ তথ্য নিশ্চিত করে বলেন, এদিন রাত সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চারখাই বাজারে চেকপোষ্ট বসিয়ে মাদকের চালানসহ যুবককে আটক করা হয়।
তিনি বলেন, পুলিশ সুপারের নির্দেশে চলমান মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে ফেন্সিডেোলর চালানসহ ওই যুবককে আটক করা হয়। তার বিরুদ্ধে থানার উপ পরিদর্শক (এসআই) ফয়সাল আহমদ বাদী হয়ে মাদক আইনে মামলা দায়ের করেছেন। ওই মামলায় শুক্রবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



