সুনামগঞ্জের জামালগঞ্জে একটি বালুবাহী নৌকা বাল্কহেডের সাথে ধাক্কায় অপর নৌকায় তিন আরোহি নিখোঁজ রয়েছেন।
বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) রাত ১০ টার দিকে উপজেলার গোলকপুরের মান্নানঘাট এলাকায় এ দুর্ঘনা ঘটে।
নিখোঁজদের মধ্যে রয়েছেন-জামালগঞ্জের নজাতপুর গ্রামের মৃত রমজান আলীর ছেলে তুলা মিয়া, কুকড়াপশী গ্রামের কামাল মিয়ার ছেলে এনামুল, মুরাদপুর গ্রামের হারুনুর রশিদ ছেলে হেলাল আহমদ।
স্থানীয় সূত্রে জানা যায়, রাত ১০টার দিকে বালুবাহী নৌকার সঙ্গে বাল্কহেডের ধাক্কা লাগে। এতে বালুবাহি নৌকার ৩ আরোহি নিখোঁজ রয়েছেন।
জামালগঞ্জ থানা পুলিশ জানিয়েছে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত এই তিন জনের খোঁজ মিলেনি।
সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আবু সাঈদ সত্যতা নিশ্চিত করে বলেন, নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। এছাড়া বালুবাহী নৌকায় বাল্কহেডে থাকা ৪ জনকে আটক করেছে পুলিশ।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



