মৌলভীবাজারের কমলগঞ্জে গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এগুলো বিতরণ করা হয়।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মো. রফিকুর রহমান, ভাইস চেয়ারম্যান রামভজন কৈরি, পৌর মেয়র মো. জুয়েল আহমদ, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এম মোসাদ্দেক আহমেদ মানিক, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ইমতিয়াজ আহমেদ বুলবুল প্রমুখ।
এ সময় উপজেলার ৯টি ইউনিয়নের ৮২ জন গ্রাম পুলিশের মাঝে এসব সাইকেল বিতরণ করা হয়।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



