সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তে ভারতীয় মদের চালান সহ কয়লা ও নৌকা আটক করেছে সুনামগঞ্জ-২৮ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবি সুত্রে জানা গেছে মঙ্গলবার (৫ অক্টোবর) বেলা ২ টায় চারাগাঁও বিওপির টহল দল সীমান্ত পিলার ১১৯৫/৩-এস এর নিকট হতে আনুমানিক ১শত গজ বাংলাদেশের অভ্যন্তরে তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের চারাগাঁও থেকে ৫০ পিছ ভারতীয় মদ আটক করেছে (বিজিবি)। যার সিজার মূল্য ৭৫ হাজার টাকা।
অপরদিকে লাউরগড় বিওপির টহল দল সীমান্ত মেইন পিলার ১২০৩ এর নিকট হতে ২ শত গজ অভ্যন্তরে অবৈধভাবে ভারত সীমান্তে প্রবেশ করে অবৈধ ভাবে কয়লা সংগ্রহ করার দায়ে উপজেলার বাদাঘাট ইউনিয়নের যাদুকাটা নদী হতে ১হাজার কেজি ভারতীয় কয়লাসহ ১ টি বারকী নৌকা আটক করে যার মূল্য ৬৩ হাজার টাকা।
একইদিনে টেকেরঘাট বিওপির টহল দল সীমান্ত পিলার ১১৯৮/৪-এস এর নিকট হতে ১শত গজ অভ্যস্তরে উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের টেকেরঘাট হতে ৭শত ৫০ কেজি ভারতীয় কয়লা আটক করে যার মূল্য ৯ হাজার ৭শত ৫০ টাকা।
সুনামগঞ্জ-২৮ ব্যাটালিয়ন অধিনায়ক লে-কর্নেল মো.তসলিম এহসান এ তথ্য নিশ্চিত করেছেন।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



