প্রায় তিন মাস আগে ভোলায় এক পুলিশ সদস্যের স্ত্রীকে নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগে করা মামলায় এক পুলিশ সদস্যকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) রাতে বাদীপক্ষের আইনজীবী মশিউর রহমান মুরাদ এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন ভোলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. আলী হায়দার আসামির জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
অভিযুক্ত ব্যক্তির নাম সাগর। তিনি ভোলা জেলা প্রশাসকের গানম্যান ছিলেন।
মামলা সূত্রে জানা যায়, অভিযুক্ত সাগর প্রায় তিন মাস আগে তার পূর্বপরিচিত এক পুলিশ সদস্যের স্ত্রীকে নিয়ে পালিয়ে যান। পরে এ ঘটনায় গত ২০ জুন ওই নারীর বাবা বাদী হয়ে ভোলা থানায় মামলা দায়ের করেন। তবে মামলার পরপরই অভিযুক্ত সাগরকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়।
এদিকে মামলার পর থেকে সাগর হাইকোর্ট থেকে আগাম জামিনে ছিলেন। পরে আজ ভোলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন তিনি। এ সময় আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এ বিষয়ে বাদীপক্ষের আইনজীবী মশিউর রহমান মুরাদ জানান, আজ দুপুরে সাগরকে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তবে এর আগে ওই নারীর বাবা থানায় মামলা দায়ের করেন।
নতুনসিলেট২৪ডটকম / এএ
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



