গোলাপগঞ্জে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পৌর বিএনপির এক নেতাকে সাময়িক বহিস্কার এবং উপজেলা ও পৌর বিএনপির ৩ নেতাকে কারণ দর্শানোর জন্য নোটিশ প্রদান করা হয়েছে।
সোমবার (১৯ সেপ্টেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র সিলেট জেলা শাখার সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী স্বাক্ষরিত পত্রে পৌর বিএনপির সহ-সভাপতি ও পৌর কাউন্সিলর হেলালুজ্জামান হেলালকে দল থেকে সাময়িক বহিস্কার করা হয়।
পত্রে উল্লেখ করা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকায় সুস্পষ্ট অভিযোগের প্রেক্ষিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র গঠনতন্ত্র মোতাবেক দলের সকল পর্যায়ের পদ থেকে সাময়িক বহিষ্কার করা হলো।
এছাড়াও সিলেট জেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত পৃথক পৃথক পত্রে ১ জন উপজেলা বিএনপি নেতা ও ২ জন পৌর বিএনপি নেতাকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়।
শোকজপ্রাপ্ত নেতারা হলেন, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আমিন উদ্দিন আহমদ, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক ও পৌর কাউন্সিলর জামিল আহমদ চৌধুরী, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক দুলাল আহমদ।
নোটিশে উল্লেখ করা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার প্রাথমিক অভিযোগের প্রেক্ষিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র গঠনতন্ত্র মোতাবেক দলের সকল পর্যায়ের পদ থেকে কেন সাময়িক বহিষ্কার করা হবে না তার কারণ ৭ দিনের ভেতরে জেলার সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবরে প্রেরণের জন্য বলা হয়।
এব্যাপারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাদের বিরুদ্ধে দলীয় গঠনতন্ত্র অনুসারে ব্যবস্থা নেয়া হচ্ছে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



