নবগঠিত সিলেটের বিশ্বনাথ পৌরসভার প্রথম নির্বাচন আগামী ২ নভেম্বর। ইভিএম-এ অনুষ্ঠিতব্য হবে। এ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) ইসির উপসচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এক পরিপত্রে এ তফসিল ঘোষণা করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলার সিনিয়র নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শুকুর মাহমুদ মিঞা।
তিনি জানান, ‘আগামী ২ নভেম্বর বিশ্বনাথ পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে। এ লক্ষে তফসিল ঘোষণা করা হয়েছে। তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ৬ অক্টোবর, মনোনয়ন যাচাই-বাচাই ১০ অক্টোবর, প্রার্থিতা প্রত্যাহার ১৭ অক্টোবর, প্রতীক বরাদ্দ ১৮ অক্টোবর ভোটগ্রহণ ২ নভেম্বর।’
প্রথমবারের মতো অনুষ্ঠিত হওয়া এ পৌরসভা নির্বাচনে ইভিএম-এর মাধ্যমে ভোটগ্রহণ করা হবে বলে জানান তিনি।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



