জগন্নাথপুরে পারিবারিক কলহের জের ধরে গৃহবধূকে গলা কেটে হত্যার কথা স্বীকার করেছেন তার স্বামী নূর আহমদ। গতকাল সোমবার বিকেলে সুনামগঞ্জ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আব্দুল হালিমের কাছে ১৬৪ ধারা জবানবন্দিতে তিনি স্ত্রী হত্যার কথা স্বীকার করেন। বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা জগন্নাথপুর থানার উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম।
তিনি বলেন, গত ১০ মাস ধরে তাদের মেয়ে সৌদিআরবে গৃহকর্মীর কাজ করছে। প্রথম চার মাস বাবার কাছে টাকা পাঠাতো। এরপর থেকে প্রবাসী ওই মেয়ে মায়ের কাছে টাকা পাঠাতে শুরু করলে এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়। প্রবাসী মেয়ের পাঠানো টাকার ভাগ নিয়ে গত রোববার ভোরে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়ার এক পর্যায়ে নুর আহমদ দা দিয়ে আছিয়া বেগমের গলা কেটে হত্যা করেন। এ ঘটনায় নুর আহমদকে আটক এবং হত্যায় ব্যবহৃত রক্তমাখা দা উদ্ধার করে পুলিশ।
নিহত আছিয়া বেগমের ভাই রফিজ উদ্দিন বাদী হয়ে জগন্নাথপুর থানায় নুর আহমদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। গতকাল সোমবার আসামীর স্বীকারোক্তিমূলক জবানবন্দি শেষে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
নতুনসিলেট২৪ডটকম / এএ
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



