মালদ্বীপে মোমিন মিয়া নামে এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। রোববার (১৮ সেপ্টেম্বর) দেশটির একটি রিসোর্টে হার্ট অ্যাটাক করে মৃত্যুর কোলে ঢলে পড়েন।
প্রবাসীরা জানান, কর্মস্থলে হঠাৎ করে মোমিন মিয়ার বুকে ব্যথা শুরু হয়। এর কিছুক্ষণ পরেই তিনি মৃত্যুবরণ করেন।
এ প্রবাসী বাংলাদেশির অকাল মৃত্যুতে পরিবারসহ মালদ্বীপের বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।
জানা গেছে, মোমিন মিয়ার দেশের বাড়ি নরসিংদী জেলার রায়পুর উপজেলায় শ্রীনগর ইউনিয়নের পান্থশালা ইসলামপুর গ্রামে। বাবার নাম মৃত মো. শওকত আলী।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



