র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন- র্যাব-১০ এর নতুন অধিনায়ক হলেন সিলেট জেলার সাবেক পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম। সোমবার (১৯ সেপ্টেম্বর) র্যাবের মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন সাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে নতুন এই দায়িত্ব প্রদান করা হয়।
এছাড়াও একই প্রজ্ঞাপনে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন-র্যাবের (৬) ছয়টি ব্যাটেলিয়নের অধিনায়ককে (সিও) একযোগে বদলি করে নতুন অধিনায়ক নিয়োগ দেয়া হয়েছে। এছাড়া বাহিনীটির আরও পাঁচটি উইংয়ের পরিচালককেও বদলি করা হয়েছে।সোমবার র্যাবের মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন সাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ রদবদল করা হয়।
প্রজ্ঞাপন সূত্রে জানা গেছে, র্যাব-৮ এর অধিনায়ক করা হয়েছে লে. কর্নেল মাহমুদুল হাসানকে, র্যাব-৪ এর অধিনায়ক করা হয়েছে লে. কর্নেল মোহাম্মদ আবদুর রহমানকে, র্যাব-২ এর অধিনায়ক করা হয়েছে অতিরিক্ত ডিআইজি মো. আনোয়ার হোসেন খানকে, র্যাব-১২ এর অধিনায়ক করা হয়েছে অতিরিক্ত ডিআইজি মো. মারুফ হোসেনকে, র্যাব-১০ এর অধিনায়ক করা হয়েছে অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম কে, র্যাব-১৪ এর অধিনায়ক করা হয়েছে অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ মহিবুল ইসলামকে।
এছাড়া র্যাব সদর দপ্তরের অপস ইউংয়ের পরিচালকের দায়িত্ব পেয়েছেন লে. কর্নেল মো. জিয়াউর রহমান তালুকদার, র্যাব সদরদপ্তরের প্রশাসন ও অর্থ ইউংয়ের পরিচালকের দায়িত্ব পেয়েছেন লে. কর্নেল আবু নাঈম মো. তালাত, র্যাব সদরদপ্তরের যোগাযোগ ইউংয়ের পরিচালকের দায়িত্ব পেয়েছেন উইং কমান্ডার মো. রোকনুজ্জামান, র্যাব সদরদপ্তরের ট্রেনিং উইংয়ের পরিচালকের দায়িত্ব পেয়েছেন অতিরিক্ত ডিআইজি মো. রফিকুল ইসলাম গণি, র্যাব সদরদপ্তরের তদন্ত ইউংয়ের পরিচালকের দায়িত্ব পেয়েছেন অতিরিক্ত ডিআইজি মো. আলিমুজ্জামান।
একই আদেশে র্যাব-৪ এর পুলিশ সুপার বেগম জয়িতা শিল্পীকে র্যাব-১৪, ক্যাপ্টেন ফয়সাল ইবনে মঈনকে র্যাব সদরদপ্তরের প্রশাসন ও অর্থ ইউংয়ে, লেফটেন্যান্ট আবুল হাশেম সবুজকে র্যাব-১২, অতিরিক্ত পুলিশ সুপার মো. মতিয়ার রহমানকে র্যাব-১১ এবং অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুল হাসানকে র্যাব-৩ এ পদায়ন করা হয়েছে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



