নাশকতার মামলায় নবনির্বাচিত সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমদের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সোমবার(১৯ সেপ্টেম্বর) দুপুরে সিলেট মূখ্য মহানগর হাকিম আদালতের বিচারক আবদুল মোমেন পুলিশের আবেদনের প্রেক্ষিতে রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ড শুনানিকালে মকসুদ আদালতে হাজির ছিলেন।
বিষয়টি নিশ্চিত করে মামলার কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ বলেন, ৫ রিমান্ড আবেদন করলে আদালত ১ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে বুধবার (১৪ সেপ্টেম্বর) নাশকতার মামলায় সিলেট জেলা যুবদলের নবনির্বাচিত সাধারণ সম্পাদক মকসুদ আহমদকে গ্রেপ্তার করে র্যাব। পরে ওইদিন বিকালে তাকে কোতোয়ালি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হলে তাকে আদালতে তোলা হলে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়।
গত ১০ সেপ্টেম্বর মকসুদ আহমদ তৃণমূল যুবদল নেতাদের ভোটে সাধারণ সম্পাদক নির্বাচিত হন। সম্মেলনের আগে তিনি সিলেট জেলা যুবদলের সদস্য সচিবের দায়িত্ব পালন করেন।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



