হবিগঞ্জের বাহুবলে বাবার বাড়িতে বেড়াতে এসে বিদ্যুস্পৃষ্টে হুসনেআরা নামে এক নারীর মৃত্যু হয়েছে।
সোমবার সকালে উপজেলার চকরামপুর গ্রামের এ দুর্ঘটনা ঘটে। মৃত হুসনেআরা ওই গ্রামের কালা মিয়ার মেয়ে।
বাহুবল থানার ইন্সপেক্টর (তদন্ত) প্রজিত কুমার দাস জানান, ওই নারী তার বাবার বাড়িতে বেড়াতে আসেন। সকালে বসতঘরের উপর দিয়ে বয়ে যাওয়া বিদ্যুতের মেইন তার ছিড়ে নিচে ঝুলেছিল। অসাবধানতাবশত ওই বিদ্যুতের তারে হাত দিলে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। স্থানীয়রা তাৎক্ষণিক তাকে উদ্ধার করে বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নতুনসিলেট২৪ডটকম / এএ
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



