সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) ডিন কাউন্সিলের আহ্বায়ক হিসেবে নিযুক্ত হয়েছেন বায়োটেকনোলজি ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মেহেদী হাসান খান।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. বদরুল ইসলাম শোয়েব স্বাক্ষরিত এক অফিস আদেশে ডিন কাউন্সিলের আহ্বায়ক হিসেবে কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ রাশেদ আল মামুনের মেয়াদ শেষ হওয়ায় অধ্যাপক ড. মোহাম্মদ মেহেদী হাসান খানকে এই দায়িত্বে নিয়োগ দেওয়া হয়।
ডিন কাউন্সিলের আহ্বায়ক অধ্যাপক ড. মোহাম্মদ মেহেদী হাসান খান বলেন, এটি একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। এর আগেও আমি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দায়িত্ব পালন করেছি। এখন আমার ওপর আরো একটি গুরুদায়িত্ব এসে পড়েছে। এছাড়াও সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়কে একাডেমিক এবং গবেষণা ক্ষেত্রে আরো এগিয়ে নিতে কাজ করে যাব।
অধ্যাপক ড. মোহাম্মদ মেহেদী হাসান খান ১৯৯৭ সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে পশু পালন বিষয়ে স্নাতক, ২০০১ সালে একই বিশ্ববিদ্যালয় থেকে বায়োকেমিস্ট্রিতে স্নাতকোত্তর ও ২০১০ সালে যুক্তরাজ্যের নিউক্যাসল বিশ্ববিদ্যালয় থেকে প্রাণী পুষ্টি বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
ড. মেহেদী বিশ্ববিদ্যালয়ে বায়োটেকনোলজি ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, সিন্ডিকেট সদস্য, অর্থ কমিটি, রিসার্চ এডভাইজরি কমিটি, কোয়ালিটি এস্যুরেন্স সেল, একাডেমিক কাউন্সিলের সদস্য, হলের প্রাধ্যাক্ষসহ বিভিন্ন একাডেমিক ও প্রশাসনিক দায়িত্ব পালন করেছেন। তার মোট ৬১টি গবেষণাপত্র ও ৩টি বই প্রকাশিত হয়েছে। এছাড়া বিভিন্ন বৈজ্ঞানিক সম্মেলনে মোট ২১টি গবেষণাপত্র উপস্থাপিত হয়েছে। এ পর্যন্ত ড. মেহেদী ১৫জন স্নাতকোত্তর শিক্ষার্থীর গবেষণা তত্ত্বাবধায়ক ও ১০জন শিক্ষার্থীর স্নাতকোত্তর গবেষণায় সহতত্ত্বাবধায়ক ছিলেন।
নতুনসিলেট২৪ডটকম / এএ
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



