হবিগঞ্জের চুনারুঘাটে র্যাব-৯ এর অভিযানে ৩০কেজি গাঁজাসহ সুজন রাজবংশী নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। রোববার রাত ১টার দিকে চুনারুঘাটের দেওরগাছ ইউনিয়নের চুনারুঘাট-সাতছড়িগামী রাস্তার ফুড ব্যাজ নামক রেস্টুরেন্টের সামন থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী চুনারুঘাট থানার চাঁনপুর চা বাগানের চামঠু রাজবংশীর ছেলে।
র্যাব সূত্রে জানা যায়, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-২ (শ্রীমঙ্গল ক্যাম্প) এর একটি আভিযানিক দল অতিঃ পুলিশ সুপার বসু দত্ত চাকমা এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানাধীন ০৩ নং দেওরগাছ ইউপিস্থ চুনারুঘাট- সাতছড়িগামী রাস্তার ফুড ব্যাজ নামক রেস্টুরেন্টের সামনে পাকা রাস্তার উপর থেকে অভিযান পরিচালনা করে সুজন রাজবংশীকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ৩০ কেজি গাঁজা ও ১টি মোবাইল, ১টি মেমোরি কার্ড, ১টি সীমকার্ড এবং নগদ ৫১০ টাকা জব্দ করা হয়।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



