সিলেট সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নগরীর দুটি বাণিজ্যিক ভবন থেকে ৪ লাখ ৭৫ হাজার টাকা বকেয়া হোল্ডিং টেক্স আদায় করা হয়েছে।
সোমবার (৪ অক্টোবর) পরিচালিত এ অভিযানে ট্রেড লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনার অপরাধে ৪ প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করা হয়। আদায় করা হয় ৫ হাজার টাকা জরিমানা।
সিসিকের গণসংযোগ শাখা জানায়, সোমবার দুপুরে নগরীর জিন্দাবাজার এলাকার কাজী ম্যানশনে সিসিকের প্রধান রাজস্ব কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মতিউর রহমান খান এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
অভিযানে বাণিজ্যিক ভবন কাজী ম্যানশন থেকে ২ লাখ ১৬ হাজার ৯শ ৯৫ টাকা বকেয়া হোল্ডিং টেক্স আদায় করা হয়। এবং ট্রেড লাইসেন্স বিহীন ব্যবসা পরিচালনার অপরাধে দুই ব্যবসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করেন ভ্রাম্যমান আদালত। তাদের কাছ থেকে জরিমানার ৩ হাজার টাকা নগদ আদায় করা হয়।
এদিকে গত রবিবার একই এলাকার বাণিজ্যিক ভবন সিটি সেন্টারের স্পাইসি রেস্টুরেন্টসহ অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করা হয়।
সে সময় ২ লাখ ৫৮ হাজার ৪শ ১১ টাকা বকেয়া হোল্ডিং টেক্স আদায় করেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়া ট্রেড লাইসেন্স ছাড়া ব্যবসা চালিয়ে যাওয়ার অভিযোগে দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা ও ২ হাজার টাকা জরিমানা করেন।অভিযানে সিলেট সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারিগণ ও সিলেট মহানগর পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।
বকেয়া হোল্ডিং টেক্স আদায়, ফুটপাত হকার মুক্ত রাখা, ট্রেড লাইসেন্স বিহীন ব্যবসা বন্ধ ও বকেয়া পানির বিল আদায়ে সিলেট সিটি কর্পোনেশনের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



