নগরীর শাহী ঈদগাহ এলাকায় স্বশস্ত্র মহড়া দিয়েছে ছাত্রলীগ। বেশ কিছু মোটরসাইকেল নিয়ে তাদের সশস্ত্র মহড়ায় জনমনে আতঙ্ক সৃষ্টি হয়।
শনিবার বিকেলে এমসি কলেজ ছাত্রবাসা এলাকা থেকে শুরু করে শাহী ঈদগাহ এলাকা পর্যন্ত মহড়া দেয় সাবেক জেলা ছাত্রলীগের শীর্ষ নেতার নেতৃত্বে একটি গ্রুপ। তাদের মহড়ার কারণে দোকানপাট বন্ধ করে তাৎক্ষনিক দোকানপাট বন্ধ করে দেন ব্যবসায়ীরা। ওই সড়কে যানবাহন চলাচলও কমে যায়।
খোঁজ নিয়ে জানা গেছে, একটি মোবাইল সংক্রান্ত বিষয় নিয়ে ওই এলাকায় ছাত্রলীগের দু’টি পক্ষের মধ্যে কথাকাটাকাটি হয়।এ নিয়ে উভয় পক্ষ মুখোমুখি অবস্থানে ছিল। তবে সংঘাতের কোনো ঘটনা ঘটেনি।
এ বিষয়ে শাহপরান (র.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, মোটরসাইকেল দিয়ে মহড়ার কথা জানতে পেরেছি। তবে পুলিশ যাওয়ার আগেই যুবকরা ঘটনাস্থল ত্যাগ করে। এ কারণে ওই এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



