মানবসেবার ব্রত নিয়ে ২০২০ সালের করোনা মহামারী ২০২২ সালের প্রলয়ঙ্কারী বন্যায় সাধারণ ও অসহায় মানুষের জীবন জীবিকায়নে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন, দোয়ারাবাজার উপজেলার কৃতি সন্তান মানবিক মানুষ রোটারিয়ান মো. ইকবাল হোসেন ও তার গড়া সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন “ক্লিন ভিলেজ গ্রিন ভিলেজ”। তিনি অসহায় মানুষের জন্য নিরলস কাজ করে যাচ্ছেন।

শিক্ষা ও মানব সম্পদ উন্নয়ন, স্বাস্থ্য সেবা উন্নয়ন ও পরামর্শ প্রদান। সামাজিক সচেতনতা বৃদ্ধি ও নানাবিধ কার্যক্রম পরিচালনা করা। গ্রামীণ অবকাঠামো উন্নয়ন ও সংস্কার, পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা।
গরীব অসহায় মানুষের জন্য খাদ্য সামগ্রী বিতরণ। করোনা আক্রান্ত মানুষের পাশে দাড়িয়ে ঔষুধ, খাদ্য সামগ্রী, পি পি ই, ফেইস শীল্ড বিতরণ। সচেতনতা মুলক লিফলেট বিতরণ। ১০ হাজার সার্জিক্যাল ও কেএন-৯৫ মাস্ক বিতরণ, হ্যান্ড স্যানিটাইজার, সাবান হ্যান্ড ওয়াশ বিতরণ। চক্ষু রোগীদের জন্য চক্ষু চিকিৎসা শিবির পরিচালনা। মেগা মেডিকেল ক্যাম্প আয়োজন। করোনাকালীন সময়ে “মানবতার বাজার” নামক কার্যক্রমের মাধ্যমে বিনামুল্যে গরীব অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ। করোনা আক্রান্ত রোগীদের বাড়ীতে ফ্রুট বাস্কেট ওষুধ ও খোজ খবর নেয়া।

স্কুল, কলেজ, মাদ্রাসা,মন্দির, মসজিদ, রাস্থা ঘাট পরিস্কার পরিচ্ছন্ন অভিযান। বনায়ন, বৃক্ষ রোপন ও পরিচর্যাকরন। বজ্রপাত নিরোধক কার্যক্রমের অংশ হিসেবে ৩ হাজার তাল গাছ রোপন। সকল ধর্মের ধর্মীয় অনুষ্ঠান ঈদে ও পুজাতে খাদ্য সামগ্রী বিতরণ। বন্যায় ক্ষতিগ্রস্ত ৫ হাজারের অধিক পরিবারের মধ্যে শুকনো খাবার, রান্না করা খাবার ও প্যাকেট জাত খাবার বিতরন। বন্যায় আক্রান্ত মানুষের মধ্যে শাড়ী লুঙ্গি ম্যাক্সি বিতরণ। বন্যা ও ঘুর্নিঝরে ক্ষতিগ্রস্ত পরিবার সমুহের মাঝে ঢেউটিন বিতরণ। বন্যায় গৃহহীন মানুষের জন্য গৃহনির্মান ও সংস্কার কার্যক্রম চলমান।

সিলেট বিভাগের সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার সহ ও সিলেটের বিভিন্ন উপজেলায় আমাদের কার্যক্রম অব্যাহত রয়েছে। বিভিন্ন মানবিক সেবা মুলক কার্যক্রমের জন্য তিনি ২০১৯ সালে পল হ্যারিস ফেলো উপাধিতে ভূষিত হন। করোনা মহামারী কাজের স্বীকৃতি স্বরুপ আন্তর্জাতিক রোটারি কর্তৃক দক্ষিন এশিয়ার আঞ্চলিক পুরস্কার” কোভিড -১৯ হিরো এওয়ার্ড এ ভুষিত হোন। যে এওয়ার্ড পেয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, বানিজ্য মন্ত্রী টিপু মুন্সী ও সাংবাদিক মুন্নী সাহা।
শিক্ষা বিস্তারের লক্ষ্যে এলাকায় কলেজ স্থাপনের প্রয়োজনীয়তা অনুভব করে ২০১৪ সালে পুনর্মিলনী আয়োজনের মাধ্যমে কলেজ স্থাপনের বীজ বপন করায় তার অসামান্য ভুমিকা ছিল, যা পরবর্তীতে মাননীয় সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক এর মাধ্যমে পুর্ণতা পায়।

এলাকায় শহীদ মিনার স্থাপনের প্রথম প্রস্থাবনা ও উদ্যোগ নিলে তৎকালীন জেলা পরিষদ সদস্য এডভোকেট আব্দুল আজাদ রোমান সেই আহবানে সাড়া দিয়ে শহীদ মিনার নির্মান করে দেন।
মানবিক সেবা মুলক কর্মকান্ডে সমাজের বিত্তবান ও সবল মানুষদের এগিয়ে আসার আহবান জানান রোটারিয়ান ইকবাল হোসেন।
তিনি দেশ বিদেশের অনেক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত। বিভিন্ন সেমিনার,সিম্পোজিয়াম ও কাজের অংশ হিসেবে বিশ্বের ২৫ টির ও বেশি দেশ ভ্রমন করেছেন। রোটারি ইন্টারন্যাশনাল, পীস এম্বেসেডর প্রোগ্রাম এর পাশা পাশি তার গড়া সংগঠন “ক্লিন ভিলেজ গ্রিন ভিলেজ ” পরিবেশ উন্নয়ন ও মানব সেবামুলক এ সকল কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে ।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



