পঞ্চগড়ের দেবীগঞ্জে এসএসসি পরীক্ষা দিতে যাওয়ার পথে অটোরিকশা উল্টে ছাবিরুল ইসলাম সাগর নামে এক পরীক্ষার্থী নিহত হয়েছেন।
শনিবার সকালে উপজেলার কালিয়াগঞ্জ এমপি বালিকা উচ্চ বিদ্যালয় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ১৬ বছর বয়সী সাগর একই উপজেলার ঢাঙ্গীরহাট এলাকার মজিবর রহমানের ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জামাল হোসেন জানান, সকালে পরীক্ষা দিতে বাড়ি থেকে বের হয়ে অটোরিকশায় পরীক্ষা কেন্দ্রে যাচ্ছিলেন সাগর। কালিয়াগঞ্জ এমপি বালিকা উচ্চ বিদ্যালয় এলাকায় পৌঁছালে রাস্তার ওপর দৌড় দেওয়া একটি ছাগলকে বাঁচাতে গিয়ে উল্টে যায় অটোরিকশাটি। এতে অটোরিকশার নিচে চাপা পড়ে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নতুনসিলেট২৪ডটকম / এএ
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



