সিলেট শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান বিয়ানীবাজারের কৃতি সন্তান অধ্যাপক এ কে এম গোলাম কিবরিয়া তাপাদার (৬৩) আর নেই।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনি সিলেটের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি দীর্ঘদিন থেকে মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত ছিলেন। মৃত্যুকালে স্ত্রী, সন্তান, আত্মীয় স্বজন ও অসংখ্য শিক্ষার্থী গুণগ্রাহী রেখে গেছেন।
বিয়ানীবাজার উপজেলার মুড়িয়া ইউনিয়নের ছোটদেশ গ্রামের সন্তান অধ্যাপক গোলাম কিবরিয়া তাপাদার সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ছিলেন।
চাকরিকালীন সময়ে তার শরীরে মরণব্যাধি ক্যান্সার ধরা পড়ে। চিকিৎসা নিয়ে প্রথম পর্যায়ে সুস্থ হলেও পরবর্তীতে আবারো ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন। দেশে ও দেশের বাইরে ক্যান্সার রোগ মুক্তির জন্য তিনি চিকিৎসা গ্রহণ করেন।
এদিকে, প্রফেসর কিবরিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন সিলেট শিক্ষা বোর্ডের বর্তমান চেয়ারম্যান প্রফেসর ড. রমা বিজয় সরকার, সচিব প্রফেসর মো: কবির আহমদ, সিলেট শিক্ষা বোর্ড এমপ্লয়ীজ ইউনিয়ন সভাপতি নিরঞ্জন সিংহ ও সাধারণ সম্পাদক মো: আলমগীর কবির।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



