বাংলাদেশ ছাত্রলীগ সিলেট জেলা শাখার আওতাধীন গোয়াইঘাট উপজেলা ছাত্রলীগের কমিটি অনুমোদন দেয়া হয়েছে।
শুক্রবার (১৬ সেপ্টেম্বর) সিলেট জেলা ছাত্রলী গের সভাপতি নাজমুল ইসলাম ও সাধারণ সম্পাদক রাহেল সিরাজ এই কমিটির অনুমোদন দেন।
কমিটিতে সুফিয়ান আহমদকে সভাপতি ও রাজীব আহমদ ( গোলাম রেজওয়ান) কে সাধারণ সম্পাদক করে আগামী ১ বছরের জন্য ৭১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেওয়া হয়।
কমিটিতে রয়েছেন ২১ জন সহ-সভাপতি, ৯ জন যুগ্ম সাধারণ সম্পাদক,৯ জন সংগঠনিক সম্পাদক, প্রচার ও উপ-প্রচার সম্পাদক তিনজন, দপ্তর ও উপ-দপ্তর সম্পাদক তিনজন, গ্রন্হনা ও প্রকাশনা সম্পাদক এবং উপ-গ্রন্থনা প্রকাশনা সম্পাদক তিনজন, সাংস্কৃতিক ও উপ-সাংস্কৃতিক সম্পাদক তিনজন, শিক্ষা ও পাঠচক্র এবং উপশিক্ষা ও পাঠচক্র সম্পাদক তিনজন, সহ-সম্পাদক সাতজন এবং আটজন সদস্য পদে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



