আসন্ন জেলা পরিষদ নির্বাচনে ৬১ জেলায় চেয়ারম্যান পদে মোট মনোনয়নপত্র দাখিল করেছেন ১৬২ জন, সাধারণ সদস্য পদে এক হাজার ৯৮৩ জন, সংরক্ষিত সদস্য পদে মনোনয়নপত্র দাখিল করেছেন ৭১৫ জন।এ ছাড়াও ১৯ জেলায় চেয়ারম্যান পদে একজন করে প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) মনোনয়নপত্র দাখিলের সময় শেষে রিটার্নিং কর্মকর্তাদের পাঠানো তথ্য একীভূত করে নির্বাচন কমিশনের (ইসি) তৈরি প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
জেলাগুলো হলো, নারায়ণগঞ্জ, শরিয়তপুর, সিলেট, সিরাজগঞ্জ, মুন্সীগঞ্জ, গোপালগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, ঝালকাঠি, টাঙ্গাইল, ঠাকুরগাঁও, নওগাঁ, ফেনী, বরগুনা, বাগেরহাট, ভোলা, মাদারীপুর, , মৌলভীবাজার, লক্ষ্মীপুর ও লালমনিরহাট।
তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ছিল বৃহস্পতিবার, মনোনয়নপত্র বাছাই ১৮ সেপ্টেম্বর, মনোনয়নপত্র বাছাইয়ের বিরুদ্ধে আপিল দায়েরের সময় ১৯ থেকে ২১ সেপ্টেম্বর, আপিল নিষ্পত্তি ২২ থেকে ২৪ সেপ্টেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৫ সেপ্টেম্বর।
প্রতীক বরাদ্দ ২৬ সেপ্টেম্বর। আর ভোটগ্রহণ ১৭ অক্টোবর।
প্রার্থিতা প্রত্যাহারের সময় শেষ হলে রিটার্নিং কর্মকর্তারা একক প্রার্থীদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করবেন।
উল্লেখ্যঃ ২০১৬ সালের ২৯ ডিসেম্বর জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। সে সময় তিন পার্বত্য জেলা বাদ দিয়ে ৬১টি জেলায় নির্বাচন হয়েছিল। ওই নির্বাচনে ১৯টি জেলায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান প্রার্থীরা নির্বাচিত হয়েছিলেন।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



