নির্বাচন কমিশনের তফসীল অনুযায়ী সিলেট জেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র জমাদানের শেষ দিন ছিল বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) বিকাল ৩টা পর্যন্ত।
এদিন তিনটি পদে চেয়ারম্যান পদে একক প্রার্থী ছাড়াও মনোনয়নপত্র জমা দিয়েছেন ৭৩ জনে।
সিলেটের সিনিয়র জেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটানিং কর্মকর্তা মোহাম্মদ শুকুর মাহমুদ মিয়া এ তথ্য নিশ্চিত করে বলেন, এরমধ্যে চেয়ারম্যান পদে একক প্রার্থী, সংরক্ষিত ৫টি ওয়ার্ডে সদস্য পদে ১৯ জন মনোনয়নপত্র তুললেও জমা দিয়েছেন ১৭ জনে, সাধারণ সদস্য পদে ১৩ ওয়ার্ডে ৬৯ জনে মনোনয়নপত্র সংগ্রহ করলেও ৫৫টি জমা পড়েছে।
চেয়ারম্যান পদে একক প্রার্থী ক্ষমতাসীন দল মনোনীত সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. নাসির উদ্দিন মনোনয়নপত্র জমা দেন।
চেয়ারম্যান পদে অধ্যক্ষ ড. এনামুল হক সর্দার মনোনয়নপত্র উত্তোলন করলেও শেষ পর্যন্ত তিনি জমা দেননি। ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে চলেছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মো. নাসির উদ্দিন।
নিবাচন কমিশনের তথ্যমতে, সংরক্ষিত ১ ও ৩ নং ওয়ার্ডে ৩জন করে, ২নং ওয়ার্ডে ৪ জন, ৪নং ওয়ার্ডে ৫ এবং ৫নং ওয়ার্ডে
২ জনে মনোনয়ন জমা দিয়েছেন।
সাধারণ সদস্য পদে ১ থেকে ৫ ও ১১ নং ওয়ার্ডে ৩ জন করে ১৮ জন, ৬নং ওয়ার্ডে ২জন, ৭ ও ১৩ নং ওয়ার্ডে ৫জন করে ১০ জন, ৮নং ওয়ার্ডে ৯ জন, ৯নং ওয়ার্ডে ৪, ১০ ও ১২ নং ওয়ার্ডে ৬ জন করে ১২ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।
আগামী ১৮ সেপ্টেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই, আপিল ১৯ থেকে ২১ সেপ্টেম্বর, আপিল নিষ্পত্তি ২২ থেকে ২৪ সেপ্টেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৫ সেপ্টেম্বর এবং ২৬ সেপ্টেম্বর প্রতীক বরাদ্দ হবে।আগামী ১৭ অক্টোবর সিলেটসহ দেশের ৬১ টি জেলা পরিষদের ভোট অনুষ্ঠিত হবে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



