সৌদি আরবে নির্মাণকাজের সময় বহুতল ভবন থেকে পড়ে আহত এক বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে। মারা যাওয়া বাংলাদেশি প্রবাসীর নাম ফরিদ উদ্দিন (৫২)। গত মঙ্গলবার সৌদি আরবের স্থানীয় সময় রাত ১০টায় জেদ্দা শহরের একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এর আগে গত রোববার বেলা ২টার দিকে জেদ্দা শহরের একটি ভবন থেকে পড়ে আহত হন তিনি। ফরিদ উদ্দিন কোম্পানীগঞ্জ উপজেলার উত্তর রনিখাই ইউনিয়নের লামাডিস্কিবাড়ি গ্রামের মৃত খুশিদ আলীর ছেলে।
ফরিদের পরিবারের বরাত দিয়ে তাঁর স্বজন আল আমিন জানান, ফরিদ গত রোববার সৌদি আরবের জেদ্দা শহরে কাজ করতে গিয়ে একটি বহুতল ভবনের তিন তলা থেকে পড়ে মারাত্মক আহত হন। তাকে স্থানীয় একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার রাত ১০টায় তিনি মারা যান।
তিনি আরও জানান, ফরিদ উদ্দিন প্রায় ২২ বছর আগে সৌদি আরবে যান। তিনি জেদ্দা শহরে লিগ্যাল ভিসায় নির্মাণকাজে নিয়োজিত ছিলেন। দুই বছর আগে দেশে এসে ছুটি কাটিয়ে যান। তাঁর দুই ছেলে এবং তিন মেয়ে সন্তান রয়েছে। বড় ছেলে জুনায়েদ ইতালিতে বসবাস করেন। ফরিদের মরদেহ দেশে আনার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন আল আমিন।
নতুনসিলেট২৪ডটকম / এএ
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



