জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্যসহ সব পদ পদবী থেকে সংসদ সদস্য মশিউর রহমান রাঙ্গাকে অব্যাহতি দেওয়া হয়েছে।
বুধবার (১৪ সেপ্টেম্বর) জাতীয় পার্টি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের এমপি আজ দলীয় গঠনতন্ত্রে প্রদত্ত ক্ষমতাবলে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্যসহ সব পদ পদবী থেকে মশিউর রহমান রাঙ্গা এমপিকে অব্যাহতি দিয়েছেন।
ইতোমধ্যে এ আদেশ কার্যকর হয়েছে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।
পরিবহন মালিক সমিতির নেতা রাঙ্গা বর্তমানে রংপুর-১ আসনে জাতীয় পার্টির সংসদ সদস্য। ২০১৪ সালে তিনি আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকারে স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী ছিলেন।
২০১৮ সালে রাঙ্গাকে দলের মহাসচিব করেছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ। পরের বছরর তাকে সংসদে বিরোধী দলের প্রধান হুইপ করা হয়।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



