সিলেট নগরের একটি আবাসিক হোটেলে দুই যুবতীকে গণধর্ষণে সহায়তাকারী তানজিনা আক্তার তানিয়াকে গ্রেফতার করেছে র্যাব-৯ এর একটি দল।
মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে নগরের শিবগঞ্জ এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। বুধবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে তাকে এসএমপির জালালাবাদ থানায় হস্তান্তর করা হলে ধর্ষিতা দুই যুবতীর মামলায় গ্রেফতার দেখানো হয়।
গ্রেফতারকৃত তানিয়া তানিয়া দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার জয়সিদ্দি গ্রামের দবির মিয়ার মেয়ে।
সিলেটের জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান এ তথ্য নিশ্চিত করে বলেন, গণধর্ষণ মামলার প্রধান আসামি তানিয়াকে গ্রেফতার করা হয়েছে। এ নিয়ে মামলায় ২ জনকে গ্রেফতার দেখানো হয়েছে।
গত ২৩ আগস্ট দিবাগত রাতে নগরীর পাঠানটুলাস্থ জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ সংলগ্ন গ্রিন হিল আবাসিক হোটেলে দুই যুবতী গণধর্ষণের শিকার হন। ধর্ষিতাদের বান্ধবী তানিয়া রোগিকে রক্ত দেওয়ার নাম করে তাদের ডেকে নিয়ে বখাটে কর্তৃক হোটেল কক্ষে আটকিয়ে গণধর্ষণের শিকার হন তারা। এ ঘটনার ৫ দিন পর গত ২৮ আগস্ট ভিকটিম দুই তরুণী সিলেটের জালালাবাদ থানায় পৃথক দুটি মামলা (২৯ ও ৩০(৮)২০২২ দায়ের করেছেন।
মামলার আসমিরা হলেন- গণধর্ষণে সহায়তাকারী নগরের উপশহর এইচ ব্লকের ৪নং সড়কের আলী ভিলা ৫ম তলার বাসিন্দা বিউটি পার্লার কর্মী তানজিনা আক্তার তানিয়া (২৫),সিলেটের গোলাপগঞ্জ উপজেলার নগর গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে নগরের খাসদবির ৪২/সি আছদ্দর ভিলার বাসিন্দা মোহাইমিন রহমান রাহি (৩৩), সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার গোবিগন্দগঞ্জ নয়াবাজার (লোকেশ্বর) গ্রামের মৃত তহুর আলীর ছেলে নগরের করেরপাড়া মোহনা ২১/১ বাসার জুবেল (৩১), নগরের পাঠানটুলা এলাকার আলী আকবরের ছেলে রানা আহমদ শিপলু ওরফে শিবলু (৩৫), সুনামগঞ্জ সদর থানার হরিনাপাটি গ্রামের ফরহাদ রাজা চৌধুরীর ছেলে নগরের জালালাবাদ আবাসিক এলাকার ৪৭/১০ বাসার বাসিন্দা স্বেচ্ছাসেবক দল নেতা নাবিল রাজা চৌধুরী (৩৫) ও সুজন (৩৫) এবং অজ্ঞাত আরও ৫/৬ জন।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



