শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) বাংলা বিভাগের স্নাতকোত্তর ‘উন্মেষ’ ব্যাচের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২মার্চ) সন্ধ্যা সাড়ে ৬ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে মাস্টার্স ২০২০-২১ সেশনের শিক্ষার্থীদের এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
এতে বিদায়ী শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনার পাশাপাশি বাংলা সমিতির আয়োজনে ক্রীড়া সপ্তাহের পুরস্কার বিতরণ, বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, বাংলা সমিতির সদস্যদের সার্টিফিকেট বিতরণ ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে ।
সামগ্রিক ভাবে এই সম্মিলিত অনুষ্ঠানকে বাংলা বর্ণমালার শেষ অক্ষর ‘চন্দ্রবিন্দু’র নামে নামকরণ করা হয়।
অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্য বক্তব্য রাখেন বিভাগীয় প্রধান অধ্যাপক ফারজানা সিদ্দিকা, অধ্যাপক ড. শরদিন্দু ভট্টাচার্য, অধ্যাপক ড. মো. জফির উদ্দিন, অধ্যাপক ড. ফয়জুল হক, সহকারী অধ্যাপক আবু বকর সিদ্দিক, বাংলা অ্যালমনাইয়ের সভাপতি আতাউর রহমান, বাংলা সমিতির সহ-সভাপতি ওমর ফারুকসহ বিভাগের অন্য শিক্ষার্থীরা।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



