নেপালের কাঠমান্ডুতে নারী সাফ চ্যাম্পিয়নশিপের গ্রুপসেরা হওয়ার লড়াইয়ে এখন খেলছে বাংলাদেশ ও ভারত। প্রথমার্ধে ভারতের জালে ২ গোল দিয়ে এগিয়ে আছে বাংলাদেশ।
নেপালের দশরথ স্টেডিয়ামে ম্যাচের ১২ মিনিটে সিরাত জাহান স্বপ্নার গোলে বাংলাদেশ লিড নেয়। মিডফিল্ড থেকে অধিনায়ক সাবিনা খাতুনের থ্রুতে ভারতের গোলরক্ষককে পরাস্ত করেন স্বপ্না। ১০ মিনিট বাদেই বাংলাদেশ ব্যবধান দ্বিগুণ করে। এবার গোল করেন কৃষ্ণা রাণী সরকার।
প্রথমার্ধেই আরো এক গোলে এগিয়ে থাকতে পারতো বাংলাদেশ। সিরাত জাহান স্বপ্না ভারতের জালে বল পাঠালেও অফসাইডের কারণে গোল বাতিল করে দেন রেফারি।
সাফ চ্যাম্পিয়নশিপে নারীদের মধ্যে ভারত সবচেয়ে শক্তিশালী দল। প্রথমার্ধে ২-০ তে এগিয়ে সেই ভারতের বিপক্ষেই রীতিমতো ছড়ি ঘুরিয়েছে বাংলাদেশ।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



