শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সৈয়দ মুজতবা আলী হলে প্রখ্যাত রম্যরচয়িতা, গল্পকার ও লেখক সৈয়দ মুজতবা আলীর জন্মদিন উপলক্ষে “সৈয়দ মুজতবা আলী কর্নার” এর উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে সৈয়দ মুজতবা আলী হলে এই কর্নারের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।
এতে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, সৈয়দ মুজতবা আলী ছিলেন বরেন্য লেখক । তাঁর প্রতি সম্মান রেখে আজকের এই আয়োজন ভবিষ্যত প্রজন্মের জ্ঞানের পিপাসা মেটাতে কার্যকরী ভূমিকা পালন করবে।ইতোমধ্যে হলের শিক্ষার্থীদের সকল সুযোগ সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন হল প্রশাসনের মাধ্যমে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এখন প্রয়োজন সকলের সহযোগিতা।
এসময় আরো উপস্থিত ছিলেন সৈয়দ মুজতবা আরী হলের প্রভোস্ট অধ্যাপক ড. মোহাম্মদ আবু সাইদ আরেফিন খান, সহকারী প্রভোস্ট সহকারী অধ্যাপক মো. আবু বকর সিদ্দিক ও সহকারী অধ্যাপক মাহমুদুুল হাসানসহ হলটির আবাসিক শিক্ষার্থীরা।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



