স্বাধীনতার ৫০ বছরে বাংলাদেশের অর্জন, প্রত্যাশা ও চ্যালেঞ্জ শীর্ষক দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করতে যাচ্ছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদ।
আগামী শুক্রবার ও শনিবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রেীয় মিলনায়তনে সম্মেলনটি অনুষ্ঠিত হবে। এতে ৮টি দেশের অতিথিরা অংশ নিবেন। গতকাল মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রেসক্লাব কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিষয়টি জানিয়েছেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক দিলারা রহমান।
তিনি জানান, শাবি প্রতিষ্ঠার পর থেকে সামাজিক বিজ্ঞান অনুষদে এটিই প্রথম আন্তর্জাতিক সম্মেলন। শুক্রবার সকালে সম্মেলনটির উদ্বোধন করা হবে। এতে কয়েকটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যগণ অংশ নিবেন। সম্মেলনে শতাধিক গবেষণাপত্র উপস্থাপন করা হবে। পরেরদিন বিকাল ৩টায় শাবির কেন্দ্রীয় মিলনায়তনে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনের সমাপনী অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সরকারের পরকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি। এ অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন শাবি উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। সম্মেলনে বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষক ও শিক্ষার্থীরা রেজিস্ট্রেশন করে অংশ নেয়ার সুযোগ রয়েছে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



