সুনামগঞ্জের দোয়ারাবাজারে নৌ-দুর্ঘটনায় নিখোঁজের ৩৫ ঘন্টা পর মুর্শিদ মিয়ার (৩৮) লাশ উদ্ধার করেছে স্থানীয়রা। তিনি উপজেলার নরসিংপুর ইউনিয়নের পূর্ব সোনাপুর গ্রামের মৃত ইয়াছিন মিয়ার ছেলে।
মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে ঘটনাস্থল একই ইউনিয়নের সোনাপুর-পূর্ব চাইরগাঁও এলাকায় চেলা নদী থেকে তার ভাসমান লাশ উদ্ধার করেন স্থানীয়রা। দুপুরে দোয়ারাবাজার থানা পুলিশ নিহতের লাশ সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়।
উল্লেখ্য, রোববার (১১ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে চেলা নদীর উজান থেকে ছাতক অভিমুখে যাওয়া একটি ইঞ্জিনচালিত বালু বোঝাই স্টিলবডি নৌকার সাথে মুখোমুখি সংঘর্ষে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী কাঠের নৌকা নদীতে ডুবে যায়। তাৎক্ষণিক এক মহিলাসহ চারজন সাঁতরে তীরে উঠলেও মুর্শিদ মিয়া নদীতে তলিয়ে যায়। পরে ডুবুরিসহ স্থানীয়রা সোমবার সন্ধা পর্যন্ত অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান মিলেনি।
দোয়ারাবাজার থানার ওসি (তদন্ত) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ময়না তদন্তের নিহতের মরদেহ সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



