গোপালগঞ্জে জমি নিয়ে বিরোধের জের ধরে ফুল মিয়া মোল্যা (৫০)কে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেছে তার অন্য চার ভাই। সোমবার সন্ধ্যায় গোপালগঞ্জ সদর উপজেলার খাগাইল গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ফুল মিয়ার মেয়ে নুপুর জানান, আমার বাবার সাথে আমার চাচাদের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জের ধরে সন্ধ্যায় কথা কাটাকাটির এক পর্যায়ে আমার বাবা ফুল মিয়াকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে আহত করে আপন ভাই জাহাঙ্গির মোল্যা, লিকন মোল্যা, মিলঙ্গীর মোল্যা, নুর মিয়া মোল্যা।
পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় ফুল মিয়াকে উদ্ধার করে জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
নতুনসিলেট২৪ডটকম / এএ
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



