২০০৩ সালে মায়ের সামনে কিশোরী মেয়েকে দলবদ্ধ ধর্ষণের মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি যুবদল কর্মী জাহাঙ্গীর হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার রাতে সোনাগাজী মডেল থানার উপরিদর্শক মাহবুব আলম সরকারের নেতৃত্বে তাকে ফেনী শহরের মিজান রোড থেকে গ্রেফতার করা হয়। তিনি ১৭ বছর পলাতক ছিলেন। যুবদল কর্মী জাহাঙ্গীর হোসেন সোনাগাজী উপজেলার নবাবপুর ইউনিয়নের নাজিরপুর গ্রামের বাসিন্দা।
সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সোনাগাজী মডেল থানার ওসি খালেদ হোসেন দাইয়ান।
তিনি বলেন, ধর্ষণ মামলায় মৃত্যুদণ্ডের রায়ের পর গ্রেফতার এড়াতে জাহাঙ্গীর ঘন ঘন অবস্থান পরিবর্তন করে। সর্বশেষ তথ্যপ্রযুক্তির সহায়তা নিয়ে তার অবস্থান নিশ্চিত হওয়ার পর পুলিশ তাকে গ্রেফতার করে। ২০০৩ সালে ধর্ষণ মামলায় গ্রেফতার হয়ে দুই বছর কারাভোগের পর মুক্তি পেয়ে আত্মগোপনে চলে যান তিনি।
জানা গেছে, ২০০৩ সালে সোনাগাজী উপজেলার নবাবপুর ইউপির এক হিন্দু ধর্মাবলম্বী কিশোরীকে তার মায়ের সামনে দলবদ্ধ ধর্ষণ করা হয়। এ ঘটনায় ভুক্তভোগীর মা স্থানীয় বিএনপি ও যুবদলের নেতাকর্মীদের নামে সোনাগাজী মডেল থানায় মামলা করেন। এ ঘটনার ১৯ বছর পর চলতি বছরের গত ১৪ জুলাইজাহাঙ্গীরসহ তিনজনকে মৃত্যুদণ্ড দেন ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল।
ভুক্তভোগী কিশোরীর মা বলেন, তার ভয়ে ভিটেমাটি ছাড়া হয়ে পালিয়ে বসবাস করছি ১৯টি বছর। এ সময় অন্য দুই আসামিকে গ্রেফতারের জন্য প্রশাসনের প্রতি অনুরোধ জানান তিনি।
নতুনসিলেট২৪ডটকম / এএ
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



