মেক্সিকোতে জ্বালানি তেলবাহী একটি ট্রাকের সঙ্গে যাত্রীবাহী বাসের ভয়াবহ সংঘর্ষে অন্তত ১৮ জন নিহত হয়েছে।
সোমবার (১১ সেপ্টেম্বর) খালিজটাইমস এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, দেশটির উত্তরাঞ্চলীয় শহর মন্টেরির দিকে নিয়ে যাওয়া একটি হাইওয়েতে এ দুর্ঘটনাটি ঘটে। বাসটি হিদালগো রাজ্য থেকে মেন্টেরে যাচ্ছিল। সংঘর্ষে দুটি গাড়িতে আগুন ধরে যাওয়ায় ১৮ জনের মৃত্যু হয়। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
এ ঘটনায় ট্রাকের চালক বেঁচে গেছেন। সংঘর্ষের প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে দেশটির কর্তৃপক্ষ। সূত্র : খালিজটাইমস
নতুনসিলেট২৪ডটকম / এএ
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



