আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়াতে তার পরিবারের পক্ষ থেকে আবেদন করা হলে মেয়াদ আরো ছয় মাস বাড়ানোর পক্ষে মত দেওয়া হবে।
শনিবার বেলা সোয়া ১২টার দিকে তিনি এ কথা জানিয়েছেন।
তিনি বলেন, দুর্নীতির মামলায় দণ্ডিত খালেদা জিয়ার সাময়িক মুক্তির মেয়াদ আগামী ২৪ সেপ্টেম্বর শেষ হবে। ফের মেয়াদ বাড়াতে পরিবারের পক্ষ থেকে আবেদন করা হলে মত দেবো। তখন তার মুক্তির মেয়াদ ফের বাড়বে।
তবে এখনো এ বিষয়ে কোনো আবেদন আসেনি বলে জানিয়েছেন আইনমন্ত্রী।
দুর্নীতির মামলায় দণ্ডিত খালেদা জিয়াকে করোনা মহামারির মধ্যে ২০২০ সালের ২৫ মার্চ নির্বাহী আদেশে ছয় মাসের জন্য সাময়িক মুক্তি দেয় সরকার। খালেদা জিয়ার পরিবারের আবেদনের ভিত্তিতে তাঁকে সাময়িক মুক্তি দেওয়া হয়। পরে একই প্রক্রিয়ায় কয়েক দফা তাঁর মুক্তির মেয়াদ বাড়ানো হয়।
নতুনসিলেট২৪ডটকম / এএ
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



