সিলেটের জকিগঞ্জে নিখোঁজের ছয় দিনের মাথায় মিললো সাম্মী আক্তার (৭) নামে এক শিশুর বস্তবন্দি মরদেহ। শুক্রবার (০৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় পৌর শহরের কেছরী গ্রামের একটি ঝোপে বস্তাবন্দি মরদেহ দেখে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
নিহত সাম্মী আক্তার জকিগঞ্জ সদর ইউনিয়নের মানিকপুর গ্রামের আজমল হোসেনের মেয়ে ও স্থানীয় ভরন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেনীর ছাত্রী।
নিহত শিশু কন্যার বাবা আজমল হোসেন বলেন, গত রোববার বিকেলের দিকে জকিগঞ্জ বাজারের পুরাতন লঞ্চঘাটের ছাউনির দিকে যায় সাম্মী আক্তার। এরপর থেকে সে নিখোঁজ ছিলো।পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও সন্ধান পাননি। এ নিয়ে এলাকায় মাইকিং করা হয়। ওই রাতে তিনি জকিগঞ্জ থানায় সাধারণ ডায়েরী করেন। ঘটনার পাঁচদিনের মাথায় শুক্রবার সন্ধ্যায় কেছরী গ্রামের ঝুপড়ির মাঝে শিশুর বস্তাবন্দি মরদেহ পাওয়ার খবর পেয়ে তিনি সেখানে গিয়ে মেয়ের মরদেহ সনাক্ত করেন।
তিনি বলেন, তার অবুঝ শিশু কন্যাকে কারা নির্মমভাবে হত্যা করলো, সেটা তিনি বলতে পারেননি তিনি।একটি হত্যা মামলা দায়ের করবেন বলে জানান।তার অবুঝ শিশু কন্যা সাম্মী আক্তার হত্যায় জড়িতদের দ্রুত গ্রেফতার দারি করেন তিনি।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশাররফ হোসেন বলেন, মরদেহ ময়না তদন্ত করে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।হত্যাকান্ডের রহস্য উদঘাটনে তদন্ত চলছে। জড়িতদের দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করতে পুলিশ কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



