দৈনিক শ্যামল সিলেট’র সাবেক সহকারি সম্পাদক মনোয়ার জাহান চৌধুরী স্বপরিবারে স্থায়ীভাবে বসবাসের জন্য যুক্তরাজ্য গমন উপলক্ষে শ্যামল সিলেট পরিবারের পক্ষ থেকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।
শুক্রবার (০৯ সেপ্টম্বর) রাতে নগরীর মিরাবাজারস্থ শ্যামল সিলেট কার্যালয়ে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আবদুল মুকিতসহ কর্মরত সাংবাদিকবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন দৈনিক শ্যামল সিলেটের বার্তা সম্পাদক আবুল মোহাম্মদ, চিফ রিপোর্টার মো. নাসির উদ্দিন, স্টাফ রিপোর্টার নিজাম উদ্দিন টিপু। আরো উপস্থিত ছিলেন সংবর্ধিত অতিথি মনোয়ার জাহান চৌধুরীর ভায়রা ভাই জালালাবাদ ক্যান্টনমেন্ট কলেজের সিনিয়র শিক্ষক হারুনুর রশিদ, তার ভাগ্নে মাসুদুর রহমান আলম।
এসময় দৈনিক শ্যামল সিলেট’র ভারপ্রাপ্ত সম্পাদক আবদুল মুকিত বলেন, সিলেটের সাংবাদিকতায় সফল মানুষের মধ্যে একজন মনোয়ার জাহান চৌধুরী। তিনি দিরাই থেকে দৈনিক শ্যামল সিলেটের হয়ে যুক্ত থেকে পরবর্তীতে তার মেধা মননশীলতায় বার্তা কক্ষে স্থান করে নিয়েছিলেন। সেখান থেকে পত্রিকার সহকারি সম্পাদক পদে পদোন্নতি লাভ করেন। একজন অনুসন্ধিৎসু সাংবাদিক হিসেবে তার জুড়ি মেলা ভার। শ্যামল সিলেট ছিল তার দ্বিতীয় পরিবার। তিনি সিলেটের সাংবাদিকতায় সফলতার স্বাক্ষর রেখে স্থানীয় ও জাতীয় একাধিক দৈনিকে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। মনোয়ার জাহান ও তার পরিবারের সদস্যদের প্রতি শ্যামল সিলেট পরিবারের পক্ষ থেকে দোয়া ও শুভ কামনা রইল।
সংবর্ধনার জবাবে মনোয়ার জাহান চৌধুরী বলেন, সাংবাদিকতার শুরু থেকে তিনি শ্যামল সিলেটের সঙ্গে যুক্ত ছিলাম, ভবিষ্যতেও থাকব। এখানের প্রত্যেক সহকর্মী অসাধারণ। তারাও সিলেটের সাংবাদিকতায় দ্যুতি ছড়াচ্ছেন। জীবিকার তাগিদে পৃথিবীর যে প্রান্তে যাই না কেনো, সহকর্মীদের কখনো ভুলে যাবো না। আর নিজের লেখালেখিও অবারিত থাকবে। সহকর্মীদের যেকোনো প্রয়োজনে সর্বাগ্রে পাশে থাকবেন তিনি। এসময় তার প্রবাস যাত্রা উপলক্ষে সবার কাছে দোয়া কামনা করেন।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



