সিলেটে সাদাপাথর পরিবহণ নামক বাস দুর্ঘটনায় অন্তত ১২ যাত্রী আহত হয়েছেন। বৃহস্পতিবার (০৯ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১ টায় কোম্পানীগঞ্জ উপজেলার তেলিখালে শাহপরান ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সিলেট থেকে ভোলাগঞ্জ যাওয়ার পথে একটি ট্রাক (ঢাকা মেট্রো ট ২০-৩৮৫৫) তেল লোড করতে তেলিখাল শাহ পরাণ ফিলিং স্টেশনে প্রবেশ করছিল। এমন সময় পেছনে থাকা দ্রুতগামী সাদা পাথর পরিবহন নিয়ন্ত্রণ হারিয়ে পাম্পের সামনে লোহার খুটিতে গিয়ে আঘাত করে।দূর্ঘটনায় চালকসহ অন্তত ১২ যাত্রী আহত হয়েছেন।
তাৎক্ষণিক আহতদের অনেককে কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এদের মধ্যে গুরুত্ব আহত একজনকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ট্রাক চালক অর্জুন সরকার বলেন, সাংকেতিক (ইন্ডিকেটর) লাইট জ্বালিয়ে তিনি তেল নেওয়ার জন্যে পাম্পে প্রবেশ করছিলেম। হঠাৎ করেই ডান দিক থেকে বেপরোয়া গতিতে সাদা পাথর পরিবহনের একটি বাস পাম্পের সামনে খুটিতে আঘাত করে। তিনি সাংকেতিক লাইট জ্বালালেও বাস চালক তা মানেনি।
খবর পেয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সুকান্ত চক্রবর্তী বলেন, দ্রুত গতিতে আসা বাসটি পাম্পের সামনের একটি খুঁটিতে এসে ধাক্কা দেয়। এতে চালকসহ অন্তত ১২ জন আহত হন। তারা সকলেই স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা নিয়েছেন। তবে এক নারী যাত্রীর হাত ভেঙে গেছে, মুখেও আঘাতপ্রাপ্ত হন। যে কারণে তাকে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া দুর্ঘটনা কবলিত বাসটি থানা হেফাজতে নেওয়া হয়েছে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



