সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন বাংলাদেশ জাতীয় বাউল সমিতি ফাউন্ডেশন সিলেট জেলার নেতৃবৃন্দ।
বুধবার (৭ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎকালে নেতৃবৃন্দ জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানান এবং বিনিময় করেন।
এসময় বাংলাদেশ জাতীয় বাউল সমিতি ফাউন্ডেশন সিলেটের সহ সভাপতি বাউল বাবুল সরকার, সাধারণ সম্পাদক বাউল পথিক রাজু, সহ সাধারণ সম্পাদক শাহ সিদ্দিকুর রহমান চিশতী, সাংগঠনিক সম্পাদক বাউল কাশেম সরকার, দপ্তর সম্পাদক বাউল বাউল কানাই লাল সরকার, বাউল কবি সুলতান আহমদ আজাদ, সহ সাংগঠনিক সম্পাদক বাউল দারা খান উপস্থিত ছিলেন।
বাউল সমিতির নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে জেলা প্রশাসক মো. মজিবর রহমান বলেন, শিল্প সাহিত্য সাংস্কৃতিতে সিলেট অনেক এগিয়ে আছে।ভবিষ্যত প্রজন্মকে সাহিত্য-সাংস্কৃতি চর্চায় এগিয়ে আসতে হবে। লেখাপড়ার পাশাপাশি সাহিত্য সাংস্কৃতিক অঙ্গনে অংশগ্রহণ করতে হবে। অভিভাবকদের সেদিকে খেয়াল রাখতে হবে।
তিনি বলেন, বাউল ও লোক শিল্পীদের কল্যাণমূলক কাজে সংগঠনটি নিয়োজিত রয়েছে।এছাড়া সাংস্কৃতিক ও বিভিন্ন সামাজিক আন্দোলনের সাথে সম্পৃক্ত থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ বির্নিমাণে সবাইকে কাজ করার আহবান জানান তিনি।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



