সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় দরগাপাশা ইউনিয়নের সৈদপুর(সিচনী) সার্বজনীন দূর্গা মন্দিরের দীর্ঘদিন পর নাথ মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।
বুধবার (৭সেপ্টেম্বর) দুপুরে দরগাপাশা ইউনিয়নের সৈদপুরে মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।
উপজেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক ও পরিকল্পনা মন্ত্রী’র এপিএস হাসনাত হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মন্দিরটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
এ সময় উপজেলা আওয়ামী লীগের ত্রান ও দূর্যোগ সম্পাদক এবং উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ননী গোপাল দাশ, সাবেক দরগাপাশা ইউপি চেয়ারম্যান ও দরগাপাশা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মনির উদ্দিন, ইউপি সদস্য ললীত মোহন দাশ, যুবলীগের সহ-সভাপতি সেলিম রেজা, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সদস্য সচিব জয়ন্ত ব্যানার্জী, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক সমিরণ দাশ,রোটারিয়ান নিজাম উদ্দিন এবং সাবেক দরগাপাশা ইউপি সদস্য বদরুল ইসলাম,সাবেক ইউপি সদস্য পায়েল আহমেদ এবং শান্তিগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি সদরুল ইসলাম উপস্থিত ছিলেন।
উপজেলা আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক ও পরিকল্পনা মন্ত্রী’র এপিএস হাসনাত হোসেন বলেন, পরিকল্পনামন্ত্রী’র এলাকা এই শান্তিগঞ্জ উপজেলা হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতির একটি লীলাভূমি। এখানে আমরা হিন্দু-মুসলিম মিলেমিশে বসবাস করি। আগামীতেও আমাদের এই সম্প্রীতি অটুট থাকবে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



