সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতের (বিএসএফ) এর মধ্যে ‘পতাকা বৈঠক’অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার(৭সেপ্টেম্বর) সকাল ১১ টায় উপজেলার বাঁশতলা বিওপির সীমান্ত পিলার ১২৩১/৮-এস এর নিকটবর্তী হক নগর মুক্তিযোদ্ধা ভবনে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।
পতাকা বৈঠকে সুনামগঞ্জ-২৮ বর্ডার গার্ড (বিজিবি) অধিনায়ক লে-কর্ণেল মো. মাহবুবুর রহমান, শ্রী সন্দীপ কমান্ড্যান্ট ১১০-বিএসএফ ব্যাটালিয়ন জোয়াই এর মধ্যে সীমান্তে হতাহত, গুলি বন্ধ, মাদকদ্রব্য, গবাদি পশু, চোরাচালান প্রতিরোধ, অবৈধভাবে সীমান্ত পারাপার রোধ আলোচনা হয়।
এ সময় সুনামগঞ্জ ব্যাটালিয়ন-২৮ (বিজিবি) ভারপ্রাপ্ত উপ-অধিনায়ক, সহকারী পরিচালক, সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়ন (বিজিবি)’র বাগানবাড়ি কোম্পানী কমান্ডার, ভারতের-১১০ বিএসএফ ব্যাটালিয়নের ষ্টাফ অফিসার, কোম্পানী কমান্ডার, (বিওপি) কমান্ডার উপস্থিত ছিলেন।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



